
টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা ইউনিয়নে কর্মীসভা ও বিএনপি’র ৩১ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৬ নভেম্বর দুপুরে গায়হাটা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ,নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা ,বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, উপজেলা যুবদলের আহবায়ক নাজমুল হক স্বাধীন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।উপজেলা বিএনপির সদস্য সুরুজ মিয়া।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক উপজেলা তাঁতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি কবির হোসেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
