ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৭০ বার পঠিত
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে?

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এখন একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি রয়েছেন দুজন প্রতিমন্ত্রী। তারা হলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার মন্ত্রিসভায় সম্প্রসারণ ও নতুন করে দায়িত্ব বণ্টনের পর হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়ায় দুজনে।

একটি মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় নজিরবিহীন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে একই সময়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।

গত ২১ আগস্টের মন্ত্রিসভা সম্প্রসারণের পর হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে শামা ওবায়েদ ইসলামও তার আগের পদে বহাল থাকেন। ফলে একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক উপস্থিতি নিশ্চিত হয়।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের বিধান রয়েছে। কোন মন্ত্রণালয়ে কতজন প্রতিমন্ত্রী থাকবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা সংবিধানে নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa