ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ৯১২ বার পঠিত
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ মাকসুদ আহমেদ। নবগঠিত এই কমিটিতে তাকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ ০৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক করে যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

এই কমিটিতে সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ সহ-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় সিলেটের স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তার হাত ধরে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী হবে।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ আহমেদ দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের এই ক্রান্তিলগ্নে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং তৃণমূলের যুবদলকে ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa