ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরের পৃথক স্থানে  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও তেলের ডিলার কর্তৃক মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পণ্যের মূল মেয়াদের সিল ঘষে তুলে নিজেদের তৈরি নকল সিলের মাধ্যমে নতুন মেয়াদ সংযোজন করে পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে জব্দকৃত ১২৭ প্যাকেট আটা ও ময়দা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে পণ্যের মেয়াদ পরিবর্তনে ব্যবহৃত নকল সিলও জব্দ করা হয়।
অপরদিকে, একই দিনে শহরের কুসুমবাগ এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইনে  একটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান দুটিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa