ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

মো. হারুন- উর -রশীদ,ফুলবাড়ী,(দিনাজপুর) 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন অনতিবিলম্বে বন্ধ এবং  স্থাপন করা মিটার অপসারণের দাবি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরারব স্মারকলিপি প্রদান করেছে ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজ।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর মাধ্যমে   বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন  ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক ও সদস্যবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকদের কোনো পূর্ব গণবিজ্ঞপ্তি বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে বিভিন্ন ধরনের অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত চার্জ দিতে হচ্ছে।

নাগরিক সমাজের অভিযোগ, প্রিপেইড মিটার চালুর ফলে রিচার্জে ভোগান্তি, পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকা, নিয়মিত সার্ভার জটিলতা এবং জরুরি সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বিশেষ করে রাত, সাপ্তাহিক ছুটির দিন কিংবা জরুরি প্রয়োজনে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জের সুযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রযুক্তিগত ত্রুটি বা অস্বাভাবিক দ্রুত ব্যালেন্স শেষ হলেও এর সঠিক ব্যাখ্যা বা সমাধান পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ ও ভোগান্তি বন্ধ করতে ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণ এবং পূর্বের গ্রাহকবান্ধব মিটারিং ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপির  অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নেসকোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবরও প্রদান করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa