
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় তিন ট্রাকভর্তি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গভীর রাতে বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টায় সেখানে অভিযান চালিয়ে ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার seized করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা। সার পাচারে ব্যবহৃত তিনটি ট্রাক ও দুজনকে সেখান থেকেই হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাচারচক্রের অন্য সদস্যদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে
