ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যশোরে যুবককে গলা কেটে হত্যা; আটক ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৫০৮ বার পঠিত
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যশোরে যুবককে গলা কেটে হত্যা; আটক ১

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রামের একটি পুকুরপাড়ের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম সাঈদ হোসেন (৩২)। তিনি রঘুরামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, সাঈদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাঈদের বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেখানে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মাদক ব্যবসা নিয়ে সাঈদ হোসেন ও সুমনের মধ্যে বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে দুজনের মধ্যে ছুরি নিয়ে সংঘর্ষ হয়। একপর্যায়ে সাঈদকে গলা কেটে হত্যা করা হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থলের কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আটক সুমনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনা তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa