ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তেলাপোকা-পচা খাবারে নোংরা পরিবেশ, চট্টগ্রামের ৩ রেস্টুরেন্টে বড় অঙ্কের জরিমানা

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
তেলাপোকা-পচা খাবারে নোংরা পরিবেশ, চট্টগ্রামের ৩ রেস্টুরেন্টে বড় অঙ্কের জরিমানা

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, বাসি-পচা খাবার বিক্রি এবং খাদ্যে ক্ষতিকর অননুমোদিত রং ব্যবহারের অপরাধে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে ‘গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অননুমোদিত কাশ্মীরি মরিচের রং, পচা-দুর্গন্ধযুক্ত খাবার ও পানীয় এবং অস্বাস্থ্যকর অবস্থায় রাখা বাসি মুরগির চাপ, মাংস ও খিচুড়ি জব্দ করা হয়। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গেই রাখা ছিল রান্না করা খাবার। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, ‘আলিফ রেস্টুরেন্ট’-এ কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের পাশাপাশি ফ্রিজ ও রান্নাঘরের পরিবেশে তেলাপোকার বিচরণ দেখতে পান কর্মকর্তারা। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ‘ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান শেষে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাদ্যে ক্ষতিকর রং ও বাসি-পচা খাবারের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থ রক্ষায় এই তদারকি অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় একই অপরাধ করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

​একই অভিযানে দেওয়ানহাট এলাকার বেশ কিছু ফলের দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত উপায়ে ফল বিক্রির দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa