ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- সকাল ১০ টায় এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষাবোর্ডের ওয়েব ফলাফল পাওয়া যাবে। গ্রেড পরিবর্তন হয়েছে ৬৩৯ জনের। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। এবছর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সাত বছরে এবার সর্বনিম্ন এসএসসির ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

এর আগে ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও খাতা চ্যালেঞ্জের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। এছাড়া ব্যবহারিকে খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ২৩ হাজার ৫১৮টি। মোট ১ লাখ ২২ হাজার ২২৮ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa