ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক

বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী

গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার তা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের যদি এমন কোনো পরিকল্পনা থাকে, যা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা যাবে, তাহলে সেটা দেন। আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’

তিনি বলেন, ‘দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিরোধী দলের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল।’ এর ফলে মানুষ চিকিৎসাসেবা নিতে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসছে। বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে, সেটা উপস্থাপন করুন। আমরা সেটা বাস্তবায়ন করব।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa