ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

র‍্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’ গঠনে সংসদে বিল পাস

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৪৮ বার পঠিত
র‍্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’ গঠনে সংসদে বিল পাস

বিরোধী দলের তীব্র আপত্তি ও বিরোধিতার মধ্যেই জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এর আগে ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি বিরোধী দলের দেওয়া সাতটি আপত্তি বা নোট অব ডিসেন্টসহ প্রতিবেদন জমা দেয়।

নতুন আইনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

ঢাকায় সদর দপ্তর রেখে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন পরিচালকের অধীনে এসআরবি পরিচালিত হবে। সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, সাইবার অপরাধ, গুম, মাদক ও মানবপাচার দমন হবে বাহিনীটির প্রধান দায়িত্ব।

আইন অনুযায়ী, এসআরবির সদস্যরা অপরাধী গ্রেপ্তার ও আলামত জব্দ করতে পারবেন। তবে জব্দ করা আলামত নিজেদের হেফাজতে না রেখে দ্রুত নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে এবং সব কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালনা করতে হবে।

এ ছাড়া দায়িত্বে অবহেলা, কাস্টডিয়াল নির্যাতন ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বরখাস্তসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থার বিধান রাখা হয়েছে। বিলুপ্ত র‌্যাবের সম্পদ, তহবিল ও নথি আইন কার্যকর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন এসআরবির কাছে ন্যস্ত হবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa