ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার (২২) নাটোরের বনপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ নিশ্চিত করেছেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছেন ২৪ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

মৃত জিৎ সরকার গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান- ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa