ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অভিনেতা মন্টুর বাড়ি থেকে মিলল অস্ত্র ও মাদক!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   ২২১ বার পঠিত
অভিনেতা মন্টুর বাড়ি থেকে মিলল অস্ত্র ও মাদক!

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়।আটকরা হলেন- এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ (মুসা), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)।

যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর খবরে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়।সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। আটক মোট সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলার প্রস্তুত চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa