ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রামে বিয়েবাড়ির আনন্দ রূপ নিল বিষাদে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৪ জনের

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
চট্টগ্রামে বিয়েবাড়ির আনন্দ রূপ নিল বিষাদে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাস শেষে পরিবারের স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন সবাই। কিন্তু এক নিমিষেই সেই আনন্দ রূপ নিল স্বজন হারানোর মাতমে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও কিশোরীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

​শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—শিশু মো. ফেরদৌস আলম (৫), কিশোরী মিপতা (১৭) এবং মাইক্রোবাস চালক মুন্না (৪০)। নিহত অপর একজনের (বয়স আনুমানিক ৩৫) পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে তিনটার দিকে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ইউটার্ন নেওয়া একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
​সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যায় শিশু ফেরদৌস ও মিপতা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।

​কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।”

​হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। চমেক হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa