ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীর বাঘায় পিস্তল গুলিসহ স্ত্রী গ্রেপ্তার স্বামী পলাতক

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
রাজশাহীর বাঘায় পিস্তল গুলিসহ স্ত্রী গ্রেপ্তার স্বামী পলাতক

রাজশাহী জেলার বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুযোগ বুঝে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠ বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন ও তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa