ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নিহত সেনাসদস্য রিফাতের মৃত্যুতে শোক, শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
নিহত সেনাসদস্য রিফাতের মৃত্যুতে শোক, শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

বাড়িতে স্বজনদের ভিড়, কিন্তু নেই কোনো আনন্দের কোলাহল। সন্তান হারানোর বেদনায় নির্বাক হয়ে আছেন বাবা-মা ও পরিবারের সদস্যরা। কয়েক দিন আগেও যে বাড়িতে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা ছিল, সেখানে এখন তাঁর স্মৃতি ঘিরেই শোকের আবহ। চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুতে রাজশাহীর পবার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোক। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সেই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড শফিকুল হক মিলন।

এ সময় এমপি মিলন নিহত তাসনিম রিফাতের বাবা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেন। ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া বাবাকে সান্তনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে রিফাতের বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় এমপি মিলন বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর শোকের।”

তিনি আরও বলেন, “সন্তান হারানোর কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রিফাতের বাবার এই শোক আমরা ভাগ করে নিতে না পারলেও তাঁদের পাশে আছি—এটাই আমাদের দায়িত্ব। তাসনিম রিফাতসহ নিহত সেনাসদস্যদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রæত সুস্থতার জন্য আমরা দোয়া করছি।”

পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম ও কুতুব উদ্দিন বাদশা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুজন সেনাসদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa