ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জোরারগঞ্জে পুলিশের অভিযান, ৩ লাখ টাকার গাঁজা উদ্ধার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
জোরারগঞ্জে পুলিশের অভিযান, ৩ লাখ টাকার গাঁজা উদ্ধার

চট্টগ্রামের জোরারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরবর্তীতে পুলিশি তদন্তে পালিয়ে যাওয়া তিন আসামিসহ পাঁচজনের নাম শনাক্ত করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল ১নং করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাতলি এলাকায় বারইয়ারহাট-রামগড় আঞ্চলিক মহাসড়কের পাশে জলিলের বাড়ির টিলায় অভিযান চালায়।

​সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। বস্তা দুটি তল্লাশি করে মোট ২০টি পলিথিনের পোটলায় ১ কেজি করে সর্বমোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়। স্থানীয় বাজারমূল্য অনুযায়ী যার আনুমানিক দাম ৩ লাখ টাকা (প্রতি কেজি ১৫ হাজার টাকা)।

​তাৎক্ষণিক পুলিশি তদন্তে জানা যায়, ঘটনাস্থলে উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য অবস্থান করছিল স্থানীয় ৩ মাদক কারবারি— মোঃ হারুন (৩২), আমির হোসেন (২৪) ও মোঃ দিদার (২৬)। এছাড়াও তাদের সাথে অজ্ঞাতনামা আরও ২ জন সহকারী ছিল।

​জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa