ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ৭ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ৭ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ) জেলা প্রশাসনের তিনজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলা দায়ের করে সর্বমোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ জাহিদুল ইসলাম শহরের ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সময়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মোকশেদ উল্লাহ ওয়াবদা রোড এলাকায় একই আইনে ১টি মামলায় ৫শ  টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি নগরীর বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইনে  ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মৌলভীবাজার শহরে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa