ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নবম পে-স্কেল বাস্তবায়ন: সরকারি কর্মচারীদের জন্য আসছে ৭ পৃথক এসআর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৮১ বার পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়ন: সরকারি কর্মচারীদের জন্য আসছে ৭ পৃথক এসআর

নবম জাতীয় পে স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপনের খসড়া আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর করতে বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য সাতটি পৃথক এসআরও জারি করা হবে। এর আওতায় বেসামরিক প্রশাসন, পুলিশ, বিজিবি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বিধান থাকবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর বাস্তবায়নের কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কারিগরি পার্থক্য বিবেচনায় নিয়ে পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।

সাত শ্রেণির চাকরিজীবীর জন্য পৃথক কাঠামো

নবম পে স্কেলে সাতটি পৃথক কাঠামোর আওতায় থাকবেন—

  • বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী
  • পুলিশ সদস্য
  • বিজিবির কর্মকর্তা-কর্মচারী
  • সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী
  • স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী
  • সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য
  • বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারক

মূল পে স্কেল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হলেও বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে বিস্তারিত প্রয়োগ পৃথক এসআরওতে নির্ধারণ করা হবে।

আইবাস++-এ হবে নতুন বেতন নির্ধারণ

নতুন পে স্কেলে বেতন নির্ধারণে ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীদের চাকরিসংক্রান্ত তথ্য আইবাস++-এ হালনাগাদ করার পর নতুন কাঠামো অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হবে।

পদ, গ্রেড, মূল বেতন, চাকরিতে যোগদানের তথ্য, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও উচ্চতর গ্রেডসহ প্রয়োজনীয় তথ্য সফটওয়্যারে সংরক্ষণ ও যাচাই করা হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল বেতন ও ভাতা পুনর্নির্ধারণ করা হবে।

নবম পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa