ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: শাহে আলম

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৪৩ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: শাহে আলম

জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তাই স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মইন খান ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আইন পর্যালোচনা করে তারা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশের এই সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ কাজ করছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa