ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বানিয়াচংয়ে ইভটিজিংয়ের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
বানিয়াচংয়ে ইভটিজিংয়ের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোববার (১৩-সেপ্টেম্বর)২০২৬ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঠখাল গ্রামের উত্তরপাড়ার মেয়েরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার বিএনপি নেতা লুৎফুর মিয়ার বাড়ির নারী ও মেয়েদের ছবি মোবাইল ফোনে ধারণ করেন অপর বিএনপি নেতা এজারত মিয়ার বাড়ির ছেলেরা। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে দাবি করে স্থানীয়রা জানান, এজারত মিয়ার বাড়ির ছেলেদের বিরুদ্ধে তাদের মুরব্বিদের কাছে কয়েক দফা বিচার দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ অবস্থান নেয়।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণ ও আহতের সংখ্যা পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে পারবে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa