ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পদ্মার চরাঞ্চল প্লাবিত, বিষধর সাপের আতঙ্কে নির্ঘুম পদ্মাপাড়ের মানুষ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
পদ্মার চরাঞ্চল প্লাবিত, বিষধর সাপের আতঙ্কে নির্ঘুম পদ্মাপাড়ের মানুষ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে নদীর কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের দুর্ভোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাপের আতঙ্ক। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির সাপ স্থলভাগের দিকে উঠে আসছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর তীরবর্তী সীমান্ত অবকাশ এলাকাতেও বিষধর রাসেল ভাইপার দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নদীর পানি বাড়ায় নিচু এলাকা থেকে সাপগুলো উঁচু ও অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় উঠে আসছে। এভাবে লোকালয় ও বসতবাড়ির কাছাকাছি সাপ চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগেও এলাকায় এ ধরনের সাপের উপস্থিতি তেমন দেখা যায়নি। কিন্তু পানি বাড়ার পর গত কয়েক দিনে বিভিন্ন স্থানে একাধিক বিষধর সাপ দেখা গেছে বলে তারা দাবি করেন। পানির স্রোতে ভেসে আসা বা নিচু এলাকা থেকে উঠে আসা সাপগুলো এখন বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে।

এক কিশোর জানান, পানির মধ্য থেকে বড় একটি সাপকে উঠে আসতে দেখেছেন তিনি। পরে ঘাটের কাছে সাপটি পড়ে থাকলে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন। পরে সেটিকে রাসেল ভাইপার বলে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এক নারী বলেন, বড় একটি সাপ দেখেছেন তিনি। সেটিকে মারার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোন দিকে চলে গেছে, তা আর দেখা যায়নি।

 

আরেক বাসিন্দা বলেন, পানি বাড়ার কারণে নদী ও আশপাশের নিচু জায়গা থেকে সাপগুলো উঁচু স্থানে উঠে আসছে। পরে সেখান থেকে লোকালয়ের দিকে চলে আসায় বাসিন্দাদের মধ্যে ভয় তৈরি হয়েছে। বিশেষ করে রাতে সাপের কামড়ের আশঙ্কায় অনেকে আতঙ্কে থাকছেন।
এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজশাহী শহরের পাশের ভারত সীমান্তঘেঁষা চর খিদিরপুর ও খানপুরসহ পদ্মার ওপারের বিভিন্ন চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানান, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে পানিবন্দি মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। আকস্মিক বন্যার ঢলে ক্ষতিগ্রাস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।
সাপের আতঙ্কের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম বিনামূল্যে দেওয়া হচ্ছে। সাপে কাটা রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa