ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ষাড়ের পেটে স্বর্ণের গয়না কীভাবে গেলো?

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৫০৫ বার পঠিত
ষাড়ের পেটে স্বর্ণের গয়না কীভাবে গেলো?

বিয়ের অনুষ্ঠান থেকে আসার পর পরনের স্বর্ণের গয়না খুলে রেখেছিলেন রান্নাঘরে পাত্রে। পরে সেই পাত্রেই ফেলেন সবজির উচ্ছিষ্ট আর তা খেতে দেয়া হয় একটি ষাড়কে। অবশেষে ৪০ গ্রাম স্বর্ণের গয়না গেল ষাড়ের পেটে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সিরসা জেলার এক গ্রামে। জেলার জনকরাজ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঘটে এ ঘটনা।

গত পাঁচদিন আগে তার বাড়ির কাছে একটি ষাড় এলে গো-সেবার নিমিত্তে সেই ষাড়টিকে সবজির খোসা ভর্তি পাত্রটি দেয়া হয় খাবার হিসেবে। আর সেখান থেকেই সেখানে থাকা স্বর্ণও গিলে ফেলে ষাড়টি।

গয়নার কথা মনে পড়ার পর খুঁজতে গেলে রান্নাঘরের দরজার কাছে একটি কানের দুল পড়ে থাকতে দেখা যায় পরে বাড়ির সিসিটিভি ফুটের দেখে নিশ্চিত হওয়া যায় স্বর্ণ রাখা পাত্রেই করা হয়েছিল গো-সেবা। তারপর স্বর্ণ গিলে খাওয়া বেওয়ারিশ ষাড়টিকে খুঁজতে লেগে যায় ৫ ঘণ্টা। ষাড়টিকে খুঁজে পাবার পর থেকেই ষাড়টিকে প্রচুর পরিমাণে খাইয়ে চলছে সে পরিবার, কারণ গিলে ফেলা স্বর্ণ উদ্ধারের একমাত্র উপায় এখন গোবর। কিন্তু বেয়ারা ষাড় গত তিনদিন কোনও মলত্যাগই করছে না। এতে বিপাকে পড়েছে পরিবারটি।
এ ঘটনার পর জেলার লাজপত রায় বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের ডিরেক্টর রবিন্দর শর্মা বলেন, আগে এক্সরে করে দেখতে হবে ষাড়ের পেটে সোনা আছে কিনা। তারপর অপারেশন করে তা উদ্ধার করতে হবে। গোবরের মাধ্যমেও উদ্ধার করা যায় তবে তা জটিল প্রক্রিয়া।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa