ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নামাজরত অবস্থায় ১৬ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নামাজরত অবস্থায় ১৬ জনের মৃত্যু

 পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। ওই সময় জুমার নামাজের জন্য মসজিদে মুসল্লিরা জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছে। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহতকে নেওয়া হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। সংগঠনটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও মসজিদে হামলা চালিয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa