ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ রিমন খান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
সরাইলে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় কৃষকদের নিরাপদ যাতায়াতের জন্য আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের কুট্টাপাড়া অংশে স্থানীয় কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক কৃষক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার নিয়ে মহাসড়কের পাশে অবস্থান করেন। এ সময় তাঁরা ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আন্ডারপাস চাই অবিলম্বে’ এবং ‘নিরাপদ পারাপারের অধিকার, আন্ডারপাস চাই এবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে চার লেনের নির্মাণকাজ চলমান। মহাসড়কের দক্ষিণ পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এসব জমিতে যেতে প্রতিদিন কৃষকদের লাঙল, ট্রাক্টর, গবাদিপশু ও উৎপাদিত ফসল নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি কৃষকদের সময় নষ্ট হচ্ছে এবং কৃষিকাজও ব্যাহত হচ্ছে।

তাঁরা বলেন, কুট্টাপাড়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মহাসড়কের দক্ষিণ পাশে থাকা কয়েক হাজার বিঘা ফসলি জমিতে যাতায়াতের জন্য বর্তমানে কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে কৃষকদের। এ কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

বক্তারা কৃষকদের নিরাপদ যাতায়াত ও কৃষিকাজ নির্বিঘ্ন করতে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান। একই সঙ্গে আন্ডারপাস নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, মোহাম্মদ অহি উদ্দিন মুন্সি, এমরান মিয়াসহ স্থানীয় কৃষক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান এলাকাবাসী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa