ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ট্রাম্পের কাছে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
ট্রাম্পের কাছে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। এসব শর্ত মেনে না নিলে ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য তেহরান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজায়ি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

তবে ইরানের সাতটি শর্তের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। রেজায়ি প্রকাশ্যে তিনটি শর্তের কথা জানিয়েছেন। এগুলো হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার।

রেজায়ি বলেন, শর্তগুলো মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই ভালো হবে। একই সঙ্গে ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না দাবি করে তিনি বলেন, ইরান সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে দাবি করে রেজায়ি বলেন, পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও আরব সাগর পর্যন্ত এলাকায় থাকা মার্কিন নৌ-সম্পদ তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ লক্ষ্য। সম্প্রতি মার্কিন একটি যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরীর কাছে বহুমুখী ওয়ারহেডযুক্ত জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবিও করেন তিনি। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চলছে। তবে ইরানের সাত শর্তের বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো জবাব এখনো জানা যায়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন রেজায়ি। তিনি জানান, তেহরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানকে ভবিষ্যতে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa