ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উদ্বেগ কমায় বিশ্ববাজারে কমলো তেল, বিপরীতে দেশের বাজারে বড় লাফ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
উদ্বেগ কমায় বিশ্ববাজারে কমলো তেল, বিপরীতে দেশের বাজারে বড় লাফ

দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। ইরান-সংক্রান্ত উত্তেজনা কমাতে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ এবং সৌদি আরবের তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরে সোমবার বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। এটি গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক তৎপরতা বাড়ার খবরে বাজারের ঝুঁকির চাপ কিছুটা কমেছে।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের তেল পরিবহনে বিঘ্ন ঘটলেও দেশটির রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পণ্য পরিবহন পর্যবেক্ষক সংস্থা কেপলারের প্রাথমিক হিসাবে, আগস্টে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গেলেও সেপ্টেম্বরে তা বেড়ে ৪০ লাখ ব্যারেল ছাড়িয়েছে।

লোহিত সাগরের ইয়ানবু বন্দরের পাইপলাইন কার্যক্রমে বিঘ্নের পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়িয়েছে। জেপি মরগানের হিসাবে, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের দৈনিক তেল পরিবহন গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগের মাসে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার মধ্যেই বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও জাহাজভাড়া বৃদ্ধির কারণ দেখিয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa