
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১১ দলীয় জোটের লংমার্চ শেষে বাড়ি ফেরার পথে উল্লাপাড়ার এক শিবির কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর ১১ দলীয় জোটের লংমার্চের সিরাজগঞ্জ রোডে অনুষ্ঠিত মহাসমাবেশ শেষে বাড়ি ফেরার পথে উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের একটি স্কুলের খেলার মাঠে যাওয়ার সময় সাব্বির হোসেন নামে এক শিবির কর্মীর ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।
অভিযোগকারীদের দাবি, এ সময় ছাত্রদলের কয়েকজন ব্যক্তি চেইন ও হকিস্টিক দিয়ে সাব্বির হোসেনকে মারধর করেন। এতে তাঁর মাথা ও পিঠে আঘাত লাগে এবং বাম হাতের হাড় ভেঙে যায়। পরে তাঁকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দের অভিযোগ, হামলার ঘটনায় বড়হর ইউনিয়ন ছাত্রদলের জিসান, সিয়াম, সিয়াম, আলহাজ্ব ও রাকিব নামে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।