ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে ১৫ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেলেন প্রধান শিক্ষক

মোঃ রিমন খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
সরাইলে ১৫ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেলেন প্রধান শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনকেও সম্মাননা দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবীর। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

পজিটিভ সরাইলের প্রধান সমন্বয়ক সাংবাদিক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এবং সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী মো. জামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম।

অনুষ্ঠানে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,প্রভাষক রুহুল আমিন রোবেল, সাংবাদিক আব্বাছ উদ্দিন, সাংবাদিক নারায়ন চক্রবর্তী, পজিটিভ সরাইলের যুগ্মসম্পাদক সাংবাদিক ফয়জুল কবীর, নোয়াগাঁও ব্লাড ডোনার সোসাইটির অন্যতম নেতা আব্বাছ উদ্দিন ও মোস্তাকিম মিয়া, পজিটিভ সরাইলের  সদস্য মো. রাশেদ মিয়া, সাংবাদিক আব্দুল মমিন, সাংবাদিক রিমন খান, যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ও সমাজসেবক উজ্জ্বল মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয় থেকে উপজেলার সর্বোচ্চ সংখ্যক ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নুসরাত জাহান, মোসা. মাইশাতুল মীম, লুবাবা নিয়াজ ঠাকুর, নিশাত রাইসা এনা, ফাহমিদা খন্দকার, ফাহমিদা আক্তার নাইমা, কানিজ ফাতেমা ইবনাথ লুবাবা, সুদিপ্তা দাস প্রজ্ঞা, তাসদিদা তাসনিম শিফা, মারজানা মরিয়ম মালিহা, মাহ জাবিন রহমান, নুসরাত জাহান বর্ষা, মর্শিয়া জামান, নওরিন আনোয়ার অমি ও দেওয়ান রুবাইয়াত জান্নাতকে সম্মাননা ক্রেস্ট ও সম্মানসূচক মেডেল প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এর আগে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa