ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে তিতাস নদীতে জমজমাট নৌকাবাইচ, তীরে দর্শনার্থীর ঢল

মোঃ রিমন খান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
সরাইলে তিতাস নদীতে জমজমাট নৌকাবাইচ, তীরে দর্শনার্থীর ঢল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। রোববার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ ঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেওড়া-মলাইশ-গাজীপুর মাদকবিরোধী নৌকাবাইচ কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা বুড্ডাঘাট থেকে শুরু হয়ে মলাইশ ঘাটে গিয়ে শেষ হয়। এতে ছয়টি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ ঘিরে তিতাস নদীর দুই পাড়ে নামে দর্শনার্থীর ঢল। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষ গাড়ি ও নৌকায় করে প্রতিযোগিতা দেখতে আসেন। নদীতে অসংখ্য নৌকার ভিড় এবং তীরে মানুষের সমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

দেওড়া-মলাইশ-গাজীপুর ঐতিহ্যবাহী মাদকবিরোধী কমিটির আহ্বায়ক সৈয়দ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

প্রতিযোগিতায় শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং এক্তারপুরের শাহআলম মাস্টারের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa