ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

হাফিজ মাছুম আহমদ দুধরচকী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁওস্থ নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি ও পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট  ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa