ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এলজিআরডি মন্ত্রীর প্রত্যাশা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এলজিআরডি মন্ত্রীর প্রত্যাশা

যুক্তরাজ্যের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ সরকার। বিশেষ করে স্থানীয় সরকার, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যাশা জানান ড. আবদুল মঈন খান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পিপল-টু-পিপল যোগাযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ড. আবদুল মঈন খান বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি নগর ও গ্রামীণ উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পিপল-টু-পিপল যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ‘বটম-আপ গভর্ন্যান্স’-এর গুরুত্বও তুলে ধরেন তিনি।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, অর্থনৈতিক সম্পর্ক ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa