ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, সমাধানের পথ খুঁজছে সরকার: রিজভী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, সমাধানের পথ খুঁজছে সরকার: রিজভী

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হলেও তা মোকাবিলায় সরকার বিকল্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা বৈশ্বিক সংকটের অংশ। সংকট মোকাবিলায় গ্যাস আমদানিসহ বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি গণপরিবহন স্বাভাবিক রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

তিনি বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল।

বর্তমান সরকার তা আরও সম্প্রসারণের চিন্তা করছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে নারীদের ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনকারীরা কাপুরুষ। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa