ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যেসব মসলা রান্নায় স্বাদ বাড়াবে

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৪৫৪ বার পঠিত
যেসব মসলা রান্নায় স্বাদ বাড়াবে

পেঁয়াজ কিনতে গেলেই মন খারাপ হয় আপনার। কারণ পেঁয়াজের বাড়তি দাম মনের ওপর চাপ সৃষ্টি করে। আবার দেখা যায় পেঁয়াজ ছাড়া রান্না খেতে মন চায় না।

তবে আপনি জানেন কী– কিছু মসলা আছে যা পেঁয়াজ ছাড়াই আপনার রান্নাকে সুস্বাদু করবে। তবে রান্নার কিছু কৌশল জানলে পেঁয়াজ ছাড়াই আপনি সুস্বাদু খাবার রান্না করতে পারবেন।

আসুন জেনে নিই যেভাবে পেঁয়াজ ছাড়াই রান্না হবে সুস্বাদু।

রসুন ফোড়ন

রান্নায় পেঁয়াজ ব্যবহার না করে মরিচ, রসুন ও পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। বিশেষ করে পেঁয়াজ দিয়ে রান্না করা মসুরির ডাল, বড়া, ফুলকপির স্বাদ পেঁয়াজ ছাড়াও নিতে পারেন এ পদ্ধতিতে।

টমেটো বাটা

পেঁয়াজের পরিবর্তে নিরামিষ বা আমিষ রান্নায় ব্যবহার করুন টমেটো বাটা। সামান্য গোলমরিচ যোগ করে এই টমেটো বাটা রান্নায় দিলে স্বাদ বাড়ে। মাছ-মাংসের আঁশটে গন্ধ যেমন দূর হয়, তেমনই টমেটোর গুণে একটা টক-মিষ্টি স্বাদ আসে তরকারিতে।

পেঁপে বাটা

মাছ-মাংসের ঝোলকে ঘন করতে ও এদের আঁশটে গন্ধ দূর করতে ব্যবহার করুন পেঁপে বাটা।

পেঁয়াজকলি

শীতের অন্যতম সবজি পেঁয়াজকলি। আলু পেঁয়াজের তরকারির বদলে কাজে লাগান এই সবজিকে। আলু-পেঁয়াজকলি ভাজা বা এর তরকারিও বেশ সুস্বাদু।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa