ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

‘সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক ফারজানা মিলি, সহসভাপতি শিরিন আক্তার শাপলাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পণ্য প্রদর্শনীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa