ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিহ্নিত সব ত্রুটি সংশোধন করে লাইসেন্স পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আবেদনটি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। এ সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিহ্নিত ঘাটতিগুলো পূরণ করে হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স বাতিলের পর হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আপিল প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।