ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে কৃষকদের জমিতে বালু ফেলে দখলের অভিযোগে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
রূপগঞ্জে কৃষকদের জমিতে বালু ফেলে দখলের অভিযোগে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের জমিতে রাতের আধারে জোরপুর্বক বালু ফেলে ভরাট করে জবদরখল করার অভিযোগ উঠেছে। আর এ দখলের প্রতিবাদে রোববার (৬ ফেব্রুয়ারী) দুপুরে মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে জমির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।

মানবববন্ধনে বক্তব্যে রাখেন, দাউদপুর ইউপি সদস্য জাকির হোসেন, জমির মালিক বীর হাটাব এলাকার ইফতার উদ্দিন, হাটাব এলাকার সমর মাষ্টার, জিন্দা এলাকার মোশারফ হোসেন আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শফিকুর রহমান, আবু তৈয়ব আনোয়ার হোসেন স্বপন, হাসিবুর রহমান, আজিজুল মালুম, শিরিনা আক্তার, নাসরিন বেগমসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া, কালনি, জিন্দা, উলপ, টেকদাসেরদিয়া, হিরনাল মৌজা এলাকায় গড়ে উঠেছে মেরিন সিটি নামের একটি আবাসন প্রকল্প। ইদানিং বড় আমদিয়া মৌজা এলাকায় জমির মালিকদের সঙ্গে কোন প্রকার কথা না বলে রাতের আধারে কৃষি জমিতে জোরপুর্বক বালু ফেলে ভরাট করে জবরদখল করে ফেলছে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে কোম্পানির নিয়োজিত লোকজনরা মামলা হামলার হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে মেরিন সিটির চেয়ারম্যান খাঁন মুহাম্মদ কুদরত ই খোদা বলেন, জমি না কিনে ভরাটের বিষয়টি সঠিক নয়। কেউ ক্ষতিগ্রস্থ্য হলে তাকে ক্ষতিপূরন দেয়া হচ্ছে। এছাড়া সকল প্রকার অনুমোদন ও বৈধ পন্থ্যায় আমাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa