ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমকে সঠিক পথে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।

সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। বিভক্তি কখনো সাফল্য এনে দিতে পারে না। মৌলিক জায়গাগুলোতে ঐক্যবদ্ধ হতে পারলে সরকার ও বিরোধী দলের সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

বন্ধ হয়ে যাওয়া পত্রিকা পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, দৈনিক বাংলা-সহ বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর জায়গা থেকে সাংবাদিকদের জন্য যতটুকু করার সুযোগ রয়েছে, তিনি তা করার চেষ্টা করবেন। একই সঙ্গে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রকে শুধু রাজনৈতিক ব্যবস্থা নয়, সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পুরনো কর্তৃত্ববাদী চিন্তা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যেও গণতান্ত্রিক ভাষা ও মানসিকতা তৈরি করা জরুরি। আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও পুরোনো মানসিকতা থেকে গেলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তাঁর দুঃসময়ে প্রেস ক্লাবের সাংবাদিকরা পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের নেতারা সাংবাদিকদের কর্মসংস্থান ও কল্যাণ, দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং প্রেস ক্লাবের অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের নেতৃত্বে প্রতিনিধি দলে সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa