ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইবির সংকটে বাইরের ‘ব্যাড এলিমেন্ট’ ও ভেতরের অংশবিশেষ জড়িত: উপাচার্য

সাব্বির আহমেদ, ইবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ইবির সংকটে বাইরের ‘ব্যাড এলিমেন্ট’ ও ভেতরের অংশবিশেষ জড়িত: উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিগত দুই দিন আগে একটা সংকট (ছাত্রদল-শিবির সংঘর্ষ) তৈরি হয়েছে। এই সংকটটি বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্য থেকে তৈরি হয়নি। এই সংকট তৈরির পেছনে বাহির থেকে কিছু ব্যাড এলিমেন্ট এবং ভেতরের কিছু অংশবিশেষ জড়িত। এই ইনভলভমেন্টটি আমাদের গোয়েন্দা রিপোর্টের তথ্য থেকে আসছে।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জব কর্নার-২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে প্রশাসন সহযোগিতা করবে। শিক্ষার্থীদের শিক্ষার মান ও ক্যারিয়ার উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে কোনো অপশক্তি বা ‘ব্যাড এলিমেন্টের’ কাছে প্রশাসন নতি স্বীকার করবে না। বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চক্রান্ত যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থেকে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।
উপাচার্য আরও বলেন, আজ সব বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানদের নিয়ে মিটিং করে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। ক্লাসরুমে শিক্ষার্থীদের টানা অনুপস্থিতি, পরীক্ষার খাতা মূল্যায়ন ও ইন্টারনাল ইভালুয়েশনের ক্ষেত্রে কিছু গাফিলতি পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রাপ্য থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে শিক্ষক, চেয়ারম্যান ও ডিনদের বলা হয়েছে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, গ্রন্থাগারিক আবদুল মজিদসহ অন্যান্য উপ-গ্রন্থাগারিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে জব কর্নারে শক্তিশালী ওয়াই-ফাই স্থাপন, এর পরিধি বৃদ্ধি এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জব কর্নার খোলা রাখার দাবি জানান।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa