ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা…

এম টি রহমান মাহমুদ গোপালগঞ্জ..

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা…

গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা…

এম টি রহমান মাহমুদ
গোপালগঞ্জ..

গোপালগন্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর শুভ উদ্বোধন ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের আয়োজনে প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের সভাপতিত্বে গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ-উজ- জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং জনাব শেখ রাকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ।

উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দল। প্রতিযোগিতা শেষে অতিথি গণ উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান ।

পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।
উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আলোকিত মানুষ গড়ার বাহন । এ শিক্ষা যেন সততা, শ্রদ্ধা আর শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্র হয়ে থাকে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয় বরং মাদক থেকে দূরে থেকে একজন ভালো ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আহবান জানান।

জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে খেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদী সুধীজন ও সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন। আসুন আমরা সকলে খেলাধুলার মাধ্যমে আমার আপনার সন্তানকে উৎসাহিত করি। খেলাধুলা করলে মন মানসিকতা ভাল হয়। আজকের যুবসমাজের সৃজনশীলতা বিস্তৃত এলাকায় মানবতার কল্যাণ সর্বদা উদার মনের মানুষ হয়ে সমাজের অন্যায় অত্যাচার বন্ধ করতে কাজ করবে। সুন্দর একটা বাংলাদেশ গড়বে। ইনশাআল্লাহ!

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa