ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আ. লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া চক্র: জাহেদ উর রহমান

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
আ. লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া চক্র: জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘মাফিয়া গ্যাং’।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা, এই আলোচনা আমরা অনেকে করেছি। আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। আমরা যে মাফিয়া গ্যাং বলছি, এই ঘটনা তার আরেকটি প্রমাণ।”

 

তিনি বলেন, “কোনও রাজনৈতিক দল অতীতের সহিংসতার পর আবার রাজনীতিতে ফিরতে চাইলে অন্তত অনুশোচনা ও সহিংসতা থেকে সরে আসার প্রবণতা থাকা উচিত। কিন্তু আজমেরী হক বাঁধনের ওপর যে ঘটনা ঘটেছে, সেটি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার প্রশ্নটি আবার সামনে এনেছে।”

বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নেবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমি নিশ্চিত করছি, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেবো না।”

তিনি আরও বলেন, “কোনও ব্যক্তি বা পক্ষের ওপর এই ধরনের হামলা হলে সরকার একইভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের সাম্প্রতিক কর্মকাণ্ডও তাদের রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তৈরি করছে।” তার মতে, সহিংস কর্মকাণ্ড অব্যাহত রেখে রাজনৈতিক অধিকারের দাবি তোলা গ্রহণযোগ্য হতে পারে না।

আজমেরী হক বাঁধনের উদ্দেশে তিনি বলেন, “এই ধরনের হামলার শিকার হওয়াকে তার অবস্থানের একটি ‘সম্মানপ্রাপ্তি’ হিসেবেও দেখা যেতে পারে।” তিনি বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে তিনি সঠিক পথে আছেন।”

তথ্য উপদেষ্টা বলেন, “আমরা হামলার শিকার হতে পারি, কিন্তু তাতে কিছু যায় আসে না। তবে সরকার আইনগতভাবে এসব ঘটনা ছেড়ে দেবে না।”

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa