ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জে খালি আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দিয়েছেন ৬ পরিবার

লিটন পাঠান, হবিগঞ্জ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
হবিগঞ্জে খালি আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দিয়েছেন ৬ পরিবার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী আশ্রয়ণ প্রকল্পের ৭৪টি ঘরের মধ্যে অধিকাংশই খালি পড়ে আছে। বর্তমানে মাত্র ২৬টি পরিবার সেখানে বসবাস করছে। এরই মধ্যে ছয় পরিবার তাদের বরাদ্দ পাওয়া ঘর উপজেলা প্রশাসনের কাছে ফেরত দিয়েছে। খালি ঘর গুলোর অনেক গুলোতেই ঝুলছে তালা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইকরতলী এলাকায় ২ একর ৬ শতাংশ খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন ৭৪টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই শতক করে জমিসহ সরকারি অর্থায়নে ঘর দেওয়া হয়। ঘর পাওয়ার পরও অনেকে সেখানে নিয়মিত বসবাস করছেন না স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়।
প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ কম থাকায় অনেক পরিবার সেখানে স্থায়ীভাবে থাকতে পারছে না। এছাড়া পানি ও বিদ্যুৎ সুবিধার সংকট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাজার-হাট থেকে দূরত্বের কারণেও কেউ কেউ আগের বসতিতে ফিরে গেছেন। ফলে দীর্ঘদিন ধরে অনেক ঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, সরকারি উদ্যোগে ঘর ও জমি পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। তবে পরিবারের সদস্যদের কাজের জন্য অন্য এলাকায় যেতে হয়। ফলে প্রকল্প এলাকায় বসবাস করলে আয়-রোজগারে সমস্যা হয়।
এ কারণে কেউ কেউ বরাদ্দ পাওয়া ঘর ছেড়ে দিয়েছেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ছয়জন উপকারভোগী তাদের ঘর ফেরত দিয়েছেন। খালি পড়ে থাকা ঘর গুলোতে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন নতুন উপকারভোগী পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের সুবিধাভোগীদের সেখানে বসবাস নিশ্চিত করতে কর্মসংস্থান ও মৌলিক নাগরিক সুবিধা বাড়ানো প্রয়োজন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa