ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীর থেকে ৭০ লক্ষ টাকার হেরোইনসহ আটক-১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৭৬ বার পঠিত
রাজধানীর থেকে ৭০ লক্ষ টাকার হেরোইনসহ আটক-১

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারী ২০২২ ইং দুপুর ০১.০০ টার সময় রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন, কল্যাণপুর খাজা সুপার মার্কেট এর সামনে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা কালে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে র‌্যাব-২ সদস্যরা আটক করে।
আটককৃত ব্যক্তি জানায় তার নাম আল-আমীন (৩২), পিতা-আব্দুর রহিম, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। সে নিজেকে একটি দূরপাল্লার পরিবহনের ষ্টাফ বলে পরিচয় দেয়। তখন আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার হাতে থাকা শপিংব্যাগের মধ্যে পলিব্যাগে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৭০,০০,০০০/= (সত্তর লক্ষ) টাকা । সে জানায় এই হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকায় নিয়ে এসেছে এবং দীর্ঘদিন যাবৎ সে এই মাদক ব্যবসার সাথে জড়িত।

আটককৃত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে। আটককৃত আল-আমীন কে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস রিলিজ

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa