ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে দুই স্বামীর এক বধূ আটক,অতপর…!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৬২ বার পঠিত
রাজধানীতে দুই স্বামীর এক বধূ আটক,অতপর…!

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে দুই তরুণসহ এক তরুণীকে আটক করেছে স্থানীয় জনতা। তারা দুইজনই ওই তরুণীর স্বামী বলে জানা গেছে। প্রকৃতির ডাকের কথা বলে দ্বিতীয় স্বামী উত্তেজিত জনতার হাত থেকে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথম স্বামী দাবীকারী ও ওই তরুণীকে স্থানীয়দের সহায়তায় জিজ্ঞেসবাদের জন্য থানায় নিয়ে আসে।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় সাখাওয়াত হোসেন ছাকার বাড়িতে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার সাখাওয়াত হোসেন ছাকার মেয়ে (২৩) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। একইসঙ্গে তারা একই ঘরে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে ঘরে আটক করেন। তবে টাঙ্গাইল জেলার রনি মিয়া প্রায় ৩ বছর আগে বিয়ে করেন ওই তরুণীকে।অপরদিকে, ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার রেজাউল করিম রাজা ওই তরুণীকে বিয়ে করেন মাস দেড়েক আগে।

স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের সামনে থেকে মো. আব্দুল হামিদের ছেলে হোটেল ব্যবসায়ী রেজাউল করিম রাজা পালিয়ে যায়। অপর স্বামী টাঙ্গাইলের রনি মিয়া ও ওই তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে। কিন্তু রাতেই গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতেই তাদের থানা থেকে বের করে নিয়ে যান।

প্রথম স্বামীর সত্যতা থাকায় তার সাথে তরুণীকে ছেড়ে দেন। কিন্তু দ্বিতীয় স্বামী রেজাউল করিম রাজা মিয়ার বিষয়টি গোপনেই রয়ে গেল। তিনিও ওই তরুণীকে বিয়ে করেছেন এবং মাস দেড়েক ওই তরুণীর সাথে সংসারও করেছেন বলে জানান স্থানীয়রা।

ধামরাই থানার এসআই মো. মফিজুর রহমান বলেন, এলাকাবাসী আটকের পর এক তরুণ ও এক তরুণীকে পুলিশের কাছ সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে তাদের বিবাহের বিষয়টির সত্যতা পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa