ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রসুন কেন খাবেন?

স্বাস্থ্য ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৪২২ বার পঠিত
রসুন কেন খাবেন?

খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি রসুনের অনেক ভেষজ গুণও রয়েছে। প্রতিদিন খালি পেটে মাত্র এক কোয়া রসুন খেলে শরীরে সংক্রমণজনিত অসুখ-বিসুখ কম হয়, বাড়ে আয়ু।

গবেষকদের মতে, খালি পেটে রসুন খেলে তা শরীরে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এছাড়া রসুন খেলে যকৃত ও মূত্রাশয় ভালো থাকে। ডায়েরিয়া দূর হয়। হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। মানসিক চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয়। রসুন স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।

রসুন টোটাল ও এলডিএল কোলেস্টেরল প্রায় ১০–১৫ শতাংশ কমে যায়। তবে উপকারি কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে ও ট্রাইগ্লিসারাইড কমাতে এর কোনো ভূমিকা নেই।

বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র‌্যাসডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভাল ভাবে ঠেকাতে পারে। তাই হৃদরোগে আক্রান্তদের নিয়মিত রসুন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উচ্চ রক্তচাপের আক্রান্ত রোগীরা নিয়মিত চার কোয়া করে খেলে তাদের রক্তচাপের সমস্যা দূর হয়। শরীর থাকে ভালো।

অন্যান্য ওষুধের তুলনায় শরীরের দূষণ দূর করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জেদ, সাংঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা ও ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করে।

রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি ও হুপিংকাশি ইত্যাদি রোগ প্রতিরোধ করে। যক্ষ্মা জাতীয় কোনো রোগ ধরা পড়লে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেলে ভালো ফল বয়ে আনে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa