ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিথ্যা মামলার প্রতিবাদে রূপগ‌ঞ্জে শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৭৪ বার পঠিত
মিথ্যা মামলার প্রতিবাদে রূপগ‌ঞ্জে শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রত্যাহার দাবিতে শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। গতকাল শনিবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে শিক্ষকসহ কয়েক শতাধীক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আহসান উল্লাহ, শিক্ষিকা সাধনা রানী, আওয়ামীলীগ নেতা হাজী মোতালিব ভুইয়া, হাজী নুরুল ইসলাম ভুইয়া, রামগোবিন্দ, কায়েতপাড়া ইউনিয়ন জাতীয় হিন্দু পরিষদের কোষাধক্ষ্য পরমেশর, দিলিপ সরকার, আজিজুল্লাহ, মোছা, রোবেল প্রধান, আনোয়ার ভুইয়া, অনিক, সুজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ষড়যন্ত্রমুলক ভাবে বিধান কৃষ্ণ রায় নামের এক ব্যক্তিকে দিয়ে বাড়িঘর ভাংচুর ও আগুনের ঘটনা সাজিয়ে হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা মামলা করেছেন। অথচ যেদিন ঘটনা দেখানো হয়েছে, সেদিন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভির নির্বাচনী প্রচারনায় ছিলেন। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দ্রত মামলা প্রত্যাহারেরও দাবি জানাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa