ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, সামনে শক্তিশালী ভারত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, সামনে শক্তিশালী ভারত

ব্যাট হাতে ব্যর্থতার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। মাত্র ৮ রানেই দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির উইকেট হারায় দল। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়লেও ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি।

জ্যোতি ২৩ রান করে ফেরার পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তারের ৪২ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় দল। সুপ্তা ৩১ বলে ৩৮ রান করেন। নাহিদা ১৬ রানে অপরাজিত থাকেন।

১০৪ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করে তারা। একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারানো আমিরাত আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৬৯ রানেই থামে তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাবেয়া খান ১৪ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। নাহিদা আক্তার নেন ২ উইকেট।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa