ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইরানের ৫ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা; জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজে পাল্টা আঘাত তেহরানের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
ইরানের ৫ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা; জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজে পাল্টা আঘাত তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম। হামলার আগে ট্যাংকারগুলোর চালকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ধ্বংস করেছে। বাকি দুটি জনহীন এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন পিছু হটবে না। মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাবে ইরান আরও তেলবাহী ট্যাংকার হারাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa