ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৪৫ বার পঠিত
ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন

একদিকে বিপুল সম্পদ ও সম্ভাবনা, অন্যদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনা-এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে রাজশাহীর ঐতিহ্যবাহী হরিয়ান সুগার মিল।

সঠিক রক্ষণাবেক্ষণ, আধুনিকায়ন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এই চিনিকলকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর-৩ আসনের সংসদ সদস্য অ্যাড শফিকুল হক মিলন।

একই সঙ্গে তিনি মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ী করা এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের আর্থিক ও চিকিৎসাসংকট সমাধানের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকালে রাজশাহী সুগার মিলস লিমিটেডের রাচিক ট্রেনিং কমপ্লেক্সে আখচাষি সমাবেশ ও ২০২৬-২৭ রোপণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন সব চিনিকলে একযোগে জুম পদ্ধতিতে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়।

এমপি মিলন বলেন, হরিয়ান সুগার মিল সরকারের এমন একটি প্রকল্প, সঠিকভাবে পরিচালনা করতে পারলে যেখান থেকে উল্লেখযোগ্য লাভ করা সম্ভব।

কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়তে পারে।

রাজশিয়ার ঐতিহ্যের সঙ্গে এই চিনিকল ওতপ্রোতভাবে জড়িত।

তাই ঐতিহ্য রক্ষার পাশাপাশি মিলটিকে লাভজনক করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মৌসুমি শ্রমিকেরা বছরের পর বছর কাজ করেও চাকরি স্থায়ী করতে পারেন না।

অবসরে যাওয়ার পর অনেক শ্রমিক ফান্ড, পাওনা অর্থ ও চিকিৎসাসুবিধা না পেয়ে চরম সংকটে পড়েন।

তাঁদের এসব সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আক্তার জাহান, পরিচালক (সিডিআর) আব্দুল আলীম ও প্রধান (সিপিই) ড. জেবুন নাহার।

আখচাষিরা উন্নত জাতের আখবীজ ও সময়মতো সার সরবরাহ, আখের দাম বাড়ানো, মৌসুমের শুরুতে ভর্তুকি দেওয়া এবং কৃষিঋণের সুদের হার কমানোর দাবি জানান।

তাঁরা বলেন, আখের সঙ্গে একই জমিতে মুলা, পেঁয়াজসহ বিভিন্ন সাথি ফসল চাষ করা যায়।

চিনিকল আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি ভালো মানের চিনি উৎপাদন সম্ভব হবে এবং কৃষকেরাও লাভবান হবেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa