ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

পুঁতে রাখা বোমা ফেটে একই পরিবারের ১০ জন নিহত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৩৪৫ বার পঠিত
পুঁতে রাখা বোমা ফেটে একই পরিবারের ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছেন। পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে দণি-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের খোশতপ্রদেশে। সেখানকার গভর্নর হালিম ফিদাই বলেন, ওই পরিবারটি পার্শ্ববর্তী প্রদেশে যাচ্ছিলেন। মূল সড়কে পুঁতে রাখা বোমায় গাড়িটি আঘাত লাগলে এ বিস্ফোরণ ঘটে।
উত্তর বালখপ্রদেশে একই রকম আরেকটি ঘটনায় ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রদেশটির পুলিশপ্রধানের মুখপাত্র আদিল শাহ আদিল এমন তথ্য জানিয়েছেন।
পাহাড়ে ব্যাপক তুষারপাতের কারণে শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে লড়াইয়ে স্থবিরতা চলছে। শীতের মাসকে বিদ্রোহীরা বিশ্রাম ও পরবর্তী বসন্ত মৌসুমের হামলার জন্য একত্রিত হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু দেশজুড়ে রাস্তার পাশে বিস্ফোরক স্থাপন করে রাখার ঘটনা অব্যাহত রয়েছে।
চলতি মাসে তালেবানের সঙ্গে মার্কিন আলোচক জালমি খলিলজাদ নতুন করে আলোচনা শুরু করার পর গত সোমবার কাবুল সফরে যান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত আঠারো বছরের যুদ্ধের অবসানে দুপই একটি অস্ত্রবিরতি পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে।
গ্রাহাম বলেন, মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ হবে বড় ধরনের ভুল। তবে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্তে তার সায় রয়েছে।
তিনি আরও বলেন, আসছে বছরে আমাদের বাহিনীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আফগান নিরাপত্তা বাহিনী অনেক সম হয়েছে। তারা সমতা অর্জন করছে। কাজই মার্কিন বাহিনীর সংখ্যা প্রয়োজনমাফিক কমানো যেতে পারে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমে আট হাজার ৬০০-তে পৌঁছাতে পারে। আফগান নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেয়ার পাশাপাশি সন্ত্রাসীবিরোধী অভিযান তারা এখনও অব্যাহত রেখেছে।
দেশটিতে বর্তমানে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ ছাড়া আরও দুই হাজারের মতো ন্যাটো সেনা অবস্থান করছে আফগানিস্তানে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa